কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার

  • প্রকাশের তারিখ : 15-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদককারবারি পালিয়ে যায়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন পুরোনো পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ চান্দলা এলাকার টানা ব্রিজ সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে বড়ধুশিয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, সীমান্তবর্তী এলাকা থেকে দুই ব্যক্তি মোটরসাইকেলে গাঁজা নিয়ে আসছে। খবরের ভিত্তিতে এসআই আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

সকাল ৮টার দিকে মন্দবাগের দিক থেকে মোটরসাইকেল আসতে দেখে পুলিশ থামার সংকেত দিলে আরোহী দুজন হঠাৎ একটি ফিরোজা রঙের ট্রাভেল ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে খাকি টেপে মোড়ানো দুটি প্যাকেট থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, অজ্ঞাতনামা মাদককারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ