কুমিল্লা | বঙ্গাব্দ

বরুড়ায় আ.লীগ নেতা দুলাল মিয়া গ্রেফতার

  • প্রকাশের তারিখ : 15-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

বিএম মহসিন ।।
কুমিল্লার বরুড়া আড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে বরুড়া থানার এসআই জয়নাল আবেদীন অভিযান চালিয়ে ইউনিয়নের বেজিমারা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।

দুলাল মিয়াকে ছাড়িয়ে নিতে আড্ডা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মীকে থানায় অবস্থান করতে দেখা যায়।

এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় কুমার সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ