প্রতিনিধি ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বডিফিটিং করে গাঁজা পাচারের সময় নারী-পুরুষসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ওসি মো. দেলোয়ার হোসেনের নির্দেশে থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর ইউনিয়নের সিএনজি স্ট্যান্ড এলাকায় কুমিল্লাগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে পুলিশের সন্দেহ হয়। পরে বোরকা পরিহিত এক নারীর দেহে বডিফিটিং অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— শশীদল ইউনিয়নের দেউষ গ্রামের ডাক্তার রওশন আলীর ছেলে আমানুল্লাহ জীবন (৪৮) ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জাহিদুল ইসলামের স্ত্রী মেহেরুন আক্তার (১৯)।
এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মো. দেলোয়ার হোসেন।
কুমিল্লা গেজেট