কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসানকে আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইটি সংক্রান্ত কাজের স্বার্থে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ড. মেহেদী হাসানকে শর্তসাপেক্ষে আইসিটি সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। শর্তগুলোর মধ্যে রয়েছে— এই দায়িত্ব তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে গণ্য হবে, তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন এবং এই আদেশ জারির তারিখ থেকেই তা কার্যকর হবে।
রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল অনেক শক্তিশালী হলেও আমাদের কাজগুলো তেমন কার্যকর নয়। এজন্য আপাতত একজন শিক্ষককে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, যেন কাজগুলো আরো কার্যকরভাবে সম্পন্ন হয়।”
কুমিল্লা গেজেট