কুমিল্লা | বঙ্গাব্দ
কুবির নতুন রেজিস্ট্রার হলেন মোহাম্মদ নূরুল করিম চৌধুরী
কুবির নতুন রেজিস্ট্রার হলেন মোহাম্মদ নূরুল করিম চৌধুরী
0:00
0:00

কুবির নতুন রেজিস্ট্রার হলেন মোহাম্মদ নূরুল করিম চৌধুরী

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে রেজিস্ট্রার পদের দায়িত্ব ও কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমের স্বার্থে এবং রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের গত ১০ সেপ্টেম্বরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে রেজিস্ট্রার পদের দায়িত্ব ও কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এতে আরও বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী দায়িত্বভাতা প্রাপ্য হবেন।

এ বিষয়ে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, “গত ২২ তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে ২৭ তারিখ থেকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালনের অফিস আদেশ দিয়েছে। এর আগেও আমি এ দায়িত্ব পালন করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনেই কর্তৃপক্ষ আমাকে আবার দায়িত্ব দিয়েছে। আমি সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে নিজেকে নিয়োজিত করতে চাই। এ কাজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করছি।”

তবে কী কারণে তিনি রেজিস্ট্রারের দায়িত্ব থেকে বিরত থাকতে চেয়েছেন, তা জানতে সাবেক রেজিস্ট্রারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ