কুমিল্লা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ওয়াদা ভঙ্গ করে রোডম্যাপ দিয়েছেন, এটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা: ডা. তাহের

  • প্রকাশের তারিখ : 29-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভন্ডুল করার নীল নকশা।

শুক্রবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, “চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছার আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। বিচার এখনো দৃশ্যমান হয়নি। এর আগে তিনি হয়তো কোনো শক্তির কাছে মাথানত করে পরিকল্পিত নির্বাচনের দিকে এগোচ্ছেন বলে দেশবাসী শঙ্কিত।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। তবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দিতে হবে। কিন্তু এগুলো না করেই নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, সেটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্র।”

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআরের মধ্যে একটি নির্ধারণ না করে রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ।” এজন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

সমাবেশে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ