কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে তরুণ মাদকসেবির একমাসের কারাদণ্ড
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে তরুণ মাদকসেবির একমাসের কারাদ...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে তরুণ মাদকসেবির একমাসের কারাদণ্ড

ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি ও জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মো. সবুজ (২২) নামের এক তরুণকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সাজাপ্রাপ্ত মো. সবুজ কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমূল ইউনিয়নের ফকির বাজার এলাকার মো. বাবুল মিয়ার ছেলে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হলে আদালতের কাছে মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, “মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সমাজ থেকে মাদক দূর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে কোনো আপস নেই।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ