কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়া মায়ের ট্রাকচাপায় মৃত্যু

  • প্রকাশের তারিখ : 26-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচংয়ে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মমতা রানী (৫২) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার এএসআই আব্দুর রহিম জানিয়েছেন, নিহত মমতা রানী চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কালির বাজার গ্রামের বাসিন্দা। তিনি তার ছেলে শাওনের মোটরসাইকেল চড়ে চাঁদপুর থেকে কুমিল্লা আসছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায় এবং মমতা রানী পেছনে বসে থাকা অবস্থায় ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এসআই আব্দুর রহিম জানান, পুলিশ ঘটনাস্থলে এসে মোটরসাইকেল, ট্রাক ও মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ