কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের তারিখ : 26-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় মালবাহী লরির চাপায় মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলযোগে কুমিল্লা থেকে দেবিদ্বারের দিকে যাচ্ছিলেন সাদ্দাম। পথিমধ্যে কংশনগর মেতিরাফ মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি লরি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এ সময় লরির একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট শাহপরান জানান, মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে লরিটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ