মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক শিক্ষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে স্থানীয় একটি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ ফজলুল হক। সঞ্চালনা করেন ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন।
সভায় আরও বক্তব্য রাখেন ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহীন হোসাইন রেজা, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি ও ব্যবসায়ী মোঃ রমজান আলী, বুড়িচং উপজেলা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও বেবীট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আলমগীর হোসেন আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, কল্যাণ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কুমিল্লা গেজেট