চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
সংযুক্ত আরব আমিরাতে কুমিল্লার চৌদ্দগ্রাম বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা।
সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা কাশিনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও শারজা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম বিএনপির উপদেষ্টা মোহাম্মদ সোলাইমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সহিদুল ইসলাম, সহ-সভাপতি আলম মিয়া, ইলিয়াস বারেক
সাবেক আহবায়ক, সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি, চৌদ্দগ্রাম উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও ২নং উজিরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাবলু মিয়া, ২নং উজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল আলম অন্তর, ১নং কাশিনগর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মহিন সিকদার, দপ্তর সম্পাদক মোঃ সোহেল ও রাশেদ খান
এছাড়াও মোঃ রানা, মোঃ সবুজ, মোঃ হোসাইন, মোঃ ইস্রাফিল, মোঃ দেলোয়ার হোসেন, মহিন উদ্দীন মামুন, মেহেদী হাসান শামীম, মোহাম্মদ সবুজ ও একরাম হোসেনসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
কুমিল্লা গেজেট