কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে জামায়াতের গণমিছিল: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন

  • প্রকাশের তারিখ : 5-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মো. আবদুল্লাহ, বুড়িচং।। 
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বসুন্ধরা চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলার সভাপতি অধ্যাপক মো. অহিদুর রহমান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ডা. মো. মোবারক হোসাইন।

সমাবেশে বক্তব্য রাখেন—জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আবদুল আউয়াল, যুব বিভাগের কুমিল্লা উত্তর জেলা সভাপতি ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সাইফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, উলামা বিভাগ কুমিল্লা জেলা সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকি এবং ফজলুর রহমান কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মো. আবু তাহের।

অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতের বুড়িচং উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন: উপজেলা সহকারী সেক্রেটারিগণ: মো. কবির হোসেন, ফারুক চৌধুরী, আবদুল মান্নান, সুলতান আহমেদ, অফিস সম্পাদক: মাস্টার ফয়েজ আহমেদ, বায়তুলমাল সম্পাদক: মাস্টার আবুল কাশেম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং শাখা সভাপতি: মাওলানা মো. জাকারিয়া খান, সেক্রেটারি: মো. জয়নাল আবেদীন, বুড়িচং পৌর আমীর: মো. তাজুল ইসলাম, সেক্রেটারি: মাওলানা মাসুদ মৈশান

ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ: রাজাপুর: আমীর মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম, বাকশীমুল: আমীর মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ষোলনল: আমীর সার্জেন্ট মো. হাবিবুর রহমান, সেক্রেটারি গোলাম কিবরিয়া, পীরযাত্রাপুর: আমীর মোমিনুল হক, সেক্রেটারি মো. মনিরুল ইসলাম, ভারেল্লা উত্তর: আমীর মাওলানা আবু ইউসুফ, সেক্রেটারি শরীফ মুহাম্মদ আবদুল্লাহ, ময়নামতি: আমীর মাওলানা নুরুজ্জামান, মোকাম: আমীর মো. গোলাম মোস্তফা, ভারেল্লা দক্ষিণ: আমীর মাওলানা মো. মোজাম্মেল

এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা গণমিছিলে অংশগ্রহণ করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ