মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
অবসরগ্রহণকারী ছয় পুলিশ সদস্যকে রাজকীয় বিদায় জানাতে কুমিল্লার বুড়িচং থানায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকালে থানা মিলনায়তনে আয়োজিত এ বিদায়ী অনুষ্ঠানে পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই রাকিবুল হাসান।
বিদায়ী পুলিশ সদস্যরা হলেন—মন্সী জসিম উদ্দিন, কনস্টেবল মো. আবুল খায়ের, কনস্টেবল তৈয়ব আলী, কনস্টেবল মো. মোবারক হোসেন, কনস্টেবল আবদুল হক ও কনস্টেবল আবুল কালাম।
অনুষ্ঠানে বিদায়ী সদস্যদের কর্মজীবনের স্মৃতিচারণ করে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান এএসআই মো. আসাদ, এসআই জয়নাল আবেদীন, এসআই মো. নুরুল ইসলাম এবং কনস্টেবল আসাদ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসআই নসরুল্লাহ, এসআই ফারুক আহমেদসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, “আজ আমাদের প্রিয় সহকর্মীদের অবসরজনিত বিদায় দেওয়া হলো। তারা আইন-শৃঙ্খলা রক্ষায় জীবনের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেছেন। আমরা আল্লাহর কাছে তাদের সুস্বাস্থ্য, শান্তিপূর্ণ অবসরজীবন ও দীর্ঘায়ু কামনা করি।”
অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে সহকর্মীদের ভালোবাসা ও সম্মান বিদায়ী সদস্যদের চোখে জল এনে দেয়।
কুমিল্লা গেজেট