কুমিল্লা | বঙ্গাব্দ

পেরপেটি উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 31-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

লেখাপড়ার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির লক্ষ্যে কুমিল্লার বরুড়া উপজেলার পেরপেটি উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের অংশগ্রহণে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩১ জুলাই) বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সোহেল পারভেজ মজুমদার।

সমাবেশে শিক্ষক-অভিভাবকরা শিক্ষার্থীদের পাঠদানের গতি, উপস্থিতি, পরীক্ষার ফলাফল, শৃঙ্খলা এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন। এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও চরিত্র গঠনে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এ ধরনের অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের ফলাফলে ইতিবাচক পরিবর্তন আনবে এবং শিক্ষক-অভিভাবক সম্পর্ক আরও দৃঢ় হবে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ