কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে দু'পক্ষের সংঘর্ষ: গুলিবিদ্ধ ৬, আহত ১৫
নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে দু'পক্ষের সংঘর্ষ: গুলিবিদ্ধ ৬...
0:00
0:00

নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে দু'পক্ষের সংঘর্ষ: গুলিবিদ্ধ ৬, আহত ১৫

ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে দু'পক্ষের ভয়াবহ সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন, শরিফা বেগম (৬০), স্ত্রী: রোকন আলী, ওসমান গনি (১৬), পিতা: জাকির হোসেন, সুফিয়া বেগম (৫০), স্ত্রী: জাকির হোসেন, হোসনেয়ারা বেগম (৫৫), স্ত্রী: রশিদ আহমেদ, কাজী কবির আহমেদ (৩৫), পিতা: কাজী রোকন আহমেদ, আবু তাহের (৬০), পিতা: রুস্তম আলী

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে আবুল খায়ের ও শেখ ফরিদ গংদের মধ্যে প্রথম দফায় উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় আবুল খায়ের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সেই মামলায় চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। এরপর বৃহস্পতিবার মামলার প্রধান আসামি শেখ ফরিদকে মুরাদনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শেখ ফরিদ গ্রেপ্তারের পরদিন শুক্রবার দুপুরে পুরনো শত্রুতার জেরে উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে। এতে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গুলিবিদ্ধ হোসনেয়ারা বেগম বলেন, “শেখ ফরিদের লোকজন আমাদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। আজ আবারও আমাদের বাড়িতে হামলা ও গুলিবর্ষণ করে।”

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক শিমা মজুমদার বলেন, “দুপুর ১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তিন নারী ও এক কিশোর হাসপাতালে আসে। পরে আরও দুই পুরুষকে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।”

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বলেন, “দু'পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত সেনাবাহিনীসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে কোনো লিখিত বা নিশ্চিত তথ্য পাইনি।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ