কুমিল্লা | বঙ্গাব্দ

আ’লীগের হরতালে নাশকতা প্রতিহত করতে বুড়িচংয়ে বিএনপির মিছিল

  • প্রকাশের তারিখ : 20-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

মো. আবদুল্লাহ, বুড়িচং।। 
আওয়ামী লীগের ডাকা হরতালে সম্ভাব্য নাশকতা প্রতিহত করতে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল।

রবিবার (২০ জুলাই) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোকাম ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মোকাম ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কবির হোসেন লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, বিএনপি নেতা হুমায়ুন কবির মেম্বার ও শাকিল আহমেদ শাহিন, এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মোকাম ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল সালাম, ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুছ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি জামির হোসেন, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা আমির হোসেন সোহাগ,
তানবির হাসান সোহেল, সদস্য সচিব আব্দুল আলিম, স্বেচ্ছাসেবকদল নেতা দুলাল মিয়া এবং যুবদল নেতা জামাল হোসেন।

নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনগণের বিরুদ্ধে যেকোনো চক্রান্ত প্রতিহত করতে আমরা প্রস্তুত রয়েছি। আওয়ামী লীগের হরতালের নামে সহিংসতা চালানোর সুযোগ দেওয়া হবে না।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ