মোঃ ইব্রাহিম, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগরে ফারহানা বাসে আগুন দিয়ে মালিককে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামিরা এখনও গ্রেফতার হয়নি। গত ৩ জুন রাতে বাখরনগরে নিজের গাড়িতে ঘুমন্ত অবস্থায় আবুল কাশেমকে পুড়িয়ে মারার উদ্দেশ্যে বাসে আগুন দেওয়া হয়। আগুনে তিনি গুরুতর দগ্ধ হন।
১৪ জুন তিনি মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। এজাহারভুক্ত তিন আসামির মধ্যে একজন সিয়াম পুলিশের কাছে জবানবন্দিতে দোষ স্বীকার করলেও অন্যরা পলাতক।
১৪ জুলাই এলাকাবাসী মানববন্ধন করে আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাদী কাশেম অভিযোগ করেন, পুলিশ সহযোগিতা করছে না এবং মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের পক্ষ নিচ্ছেন।
কুমিল্লা গেজেট