কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের মাধবপুর স্পোটিং ক্লাব এর আয়োজনে জাঁকজমকপূর্ণ মিনিবার ফুটবল টুর্ণামেন্ট এর ১ম রাউন্ডের ৬ষ্ঠ ম্যাচ বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
জমকালো আয়োজনে মিনিবার ফুটবল টুর্ণামেন্ট এর ৬ষ্ঠ ম্যাচ ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভীড় আর রৌদ্রোজ্জল বিকেলে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ পরিনত হয় জনসমুদ্রে।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম মেম্বার, খেলায় উদ্বোধক ছিলেন পেরিয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ডাঃ ফয়েজ আহমেদ, প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য মনোয়ার মাহমুদ মিলন। অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে বেইজ পরিয়ে দেন আয়োজকবৃন্দ।
১ম রাউন্ডের ৬ষ্ঠ ম্যাচে অংশগ্রহণ করেন অলিপুর নাইট রাইডার্স ক্লাব বনাম খাটাচৌঁ বন্ধু একতা ক্লাব।
সমাজসেবক মোহাম্মদ বাবুর সঞ্চালনায় মিনিবার ফুটবল খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুল আলিম, মহিন উদ্দিন, মোহাম্মদ নয়ন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক সালেহ আহমদ, আব্দুল কুদ্দুস, যুবদল নেতা খোকন গাজী, সুজন গাজী, ছাত্রদল নেতা সালাহ উদ্দিন, খেলা পরিচালনা কমিটির সদস্য আরিফ, পারভেজ, মনিরুল ইসলাম, রাহাত, আরমান, রানা, বাহার, মনির, প্রমুখ। ১ম রাউন্ড ৬ষ্ঠ ম্যাচে রেফারি ছিলেন মোহাম্মদ রানা।
উত্তেজনাপূর্ণ খেলায় ১-০ গোলে অলিপুর নাইট রাইডার্স ক্লাবকে হারিয়ে খাটাচৌঁ বন্ধু একতা ক্লাব বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
নাঙ্গলকোট প্রতিনিধি