নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার তিতাসে এক অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার হোমনা-গৌরিপুর সড়ক সংলগ্ন দরিকান্দি পল্লীবিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্ল্যাহ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩০ বছর বয়সি এক অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছি। লাশের পাশে একটি রক্তমাখা ছুরি পড়েছিল।
ওসি শহিদ উল্ল্যাহ আরো বলেন, আমরা সব থানায় মেসেজ পাঠিয়েছি। নিহতের পরিচয় সনাক্তকরণের জন্য। পরিচয় পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা বলেন, সকাল ১০টায় গলাকাটা লাশটি দেখতে পায় স্থানীয়রা। লাশ দেখতে জড়ো হয় শত শত উচ্ছু জনতা। এসময় থানায় খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কুমিল্লা গেজেট