কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়ন বিএনপি'র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত ‎

  • প্রকাশের তারিখ : 14-জুন-2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান শনিবার বিকেলে মৌকরা চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত হয়েছে। 
‎মৌকরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক  আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব নুরুল আফসার নয়ন। 
‎মৌকরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সলিসিটর একরামুল হক মজুমদার, অধ্যাপক মোশাররফ হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বাবুল সর্দার। 
‎এসময় উপস্থিত ছিলেন মৌকরা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি শাহ আলম ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক কবির খান, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল হাশেম পুলিশ, ২নং সভাপতি ফয়েজ আহমেদ, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফেয়ার আহমেদ, ৪নং ওয়ার্ড সহ সভাপতি আব্দুল মালেক, ৫নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ, ৬নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৭নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আবু বকর মজুমদার, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নাঙ্গলকোট উপজেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন মজুমদার, মৌকরা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি জালাল আহমেদ, যুবদল নেতা আনোয়ার হোসেন জুয়েল, মহসিন প্রমুখ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ