কুমিল্লা | বঙ্গাব্দ

৭ই মে শুরু কুবি'র আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট

  • প্রকাশের তারিখ : 30-এপ্রিল-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায়  ছাত্রদের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ শুরু হতে যাচ্ছে। আগামী ৭ মে থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট, যা চলবে ২০ মে পর্যন্ত। 

সোমবার (২৮ এপ্রিল) প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরুল আলম স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় 

শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগই অংশ নিচ্ছে। নকআউট পর্বে  ১০ ওভারে খেলা হলেও  সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে ১৫ ওভারে। 

এ বিষয়ে  ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “গত বছর জুলাই মাসের আন্দোলনসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময় অনুযায়ী ক্রীড়া কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে আমি গত নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর অঙ্গীকার করেছিলাম—সবগুলো খেলা অবশ্যই আয়োজন করা হবে। সেই প্রতিশ্রুতি থেকে আমরা ইতোমধ্যে বেশিরভাগ খেলাই সম্পন্ন করেছি। এখন শুধু ক্রিকেট প্রতিযোগিতা বাকি আছে, যা ৭ মে থেকে শুরু হচ্ছে।” 

তিনি আরও জানান, “এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়েই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্রীড়া কার্যক্রমের সমাপ্তি ঘটবে। আগামী শিক্ষাবর্ষের (২০২৫-২৬) জন্য একটি পূর্ণাঙ্গ ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন করা হবে, যাতে খেলাগুলো সময়মতো এবং সুশৃঙ্খলভাবে আয়োজন করা যায়।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ