কুমিল্লা | বঙ্গাব্দ
ভারতের ওয়াক্ফ আইন বাতিল ও ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল
ভারতের ওয়াক্ফ আইন বাতিল ও ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে কুম...
0:00
0:00

ভারতের ওয়াক্ফ আইন বাতিল ও ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

ছবির ক্যাপশন:

ভারতের বিতর্কিত ওয়াক্ফ আইন বাতিল এবং ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠন।গতকাল রবিবার কুমিল্লা টাউন হল মাঠ থেকে বিশাল মিছিল বের হয়ে নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ, মোগলটুলি, ফৌজদারি মোড় ও পুলিশলাইন্স হয়ে কান্দিরপাড় পূবালী চত্বরে এসে শেষ হয়। এর আগে টাউন হল মাঠে আল্লামা নূরুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আবদুল কুদ্দুস, হাফেজ মাওলানা মুনীর হোসেন, হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা মুনীর হোসেন, মাওলানা শামীম আহমেদ, মুফতি মাওলানা নাঈমুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ইসরাইলে নির্মম হত্যাযজ্ঞের সহযোগী আমেরিকা, আর ভারতের মুসলিম হত্যা ও বিতর্কিত ওয়াক্ফ আইনের রচয়িতা মোদি সরকার। তারা ভারতকে নব্য ইসরাইল আখ্যা দিয়ে অবিলম্বে ভারতকে বিতর্কিত ওয়াক্ফ আইন বাতিলের দাবি জানান। এসময় তারা ইসরাইলি পণ্য বর্জনের জোর আহ্বান জানান। বিশাল মিছিলে জেলার বিভিন্ন এলাকার কওমী মাদরাসার ছাত্র ও শিক্ষকরা ব্যানার-ফ্যাস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন। কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস বক্তব্যে বলেন, ১৪শ বছর আগে বিশ্ব নবী (স.) জিহাদের কথা বলে গেছে। মুসলমানরা দয়া করে ইসলাইলিদের জায়গা দিয়েছে। আজ তারাই ফিলিস্তিনিদের ওপর নির্যাতন করছে। হামলা করছে। শিশুদের হত্যা করছে। বোমার আঘাতে মানুষের মৃতদেহ আকাশে উড়ছে। যেহেতু বিশ্ব মুসলিম ফতোয়া বোর্ড জিহাদ ফরজ বলে আহবান করেছে আমরা প্রস্তুত আছি। মুসলমানদের রক্ষায় যা করা দরকার আমরা করবোই।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ