কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় রাতভর কুস্তি খেলা, উপভোগ করল সহস্রাধিক দর্শনার্থী

  • প্রকাশের তারিখ : 17-এপ্রিল-2025 ইং
কুমিল্লায় বুধবার (১৬ এপ্রিল) রাতভর অনুষ্ঠিত হয় কুস্তি খেলা। ছবির ক্যাপশন: কুমিল্লায় বুধবার (১৬ এপ্রিল) রাতভর অনুষ্ঠিত হয় কুস্তি খেলা।

প্রযুক্তির উৎকর্ষতা, মোবাইল গেমের আসক্তির কারনে  কুস্তি খেলা হারিয়ে যেতে শুরু করেছে। 

তবে এখনো কোথাও কোথাও গ্রামীন ঐতিহ্যের হা ডু-ডু ও কুস্তি খেলা চোখে পড়ে।

এবার বর্ষবরণ উপলক্ষে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির উদ্যােগে টাউনহল মাঠে অনুষ্ঠিত হলো হা ডু-ডু ও কুস্তি খেলা। ইট কংক্রিটের নগরীতে বুধবার গভীর রাত পর্যন্ত   হা ডু ডু ও কুস্তি খেলা দেখে নির্মল বিনোদন পেয়েছে সহস্রাধিক দর্শনার্থী। কুস্তি খেলা দেখতে দেখতে অনেকেই স্মতিকাতর হয়েছেন।

কুস্তি খেলা দেখতে আসা  নগরীর ঝাউতলা এলাকার বাসিন্দা আবদুল মতিন জানান, তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। সেখানে বৈশাখ জৈষ্ঠ্য মাসে সন্ধ্যার পর কুস্তি খেলা হতো। ধান কাটা ও ধান মারাইয়ের পর সবাই মিলে সন্ধ্যার পর কুস্তি খেলা উপভোগ করতেন। এখন তিনি চাকুরী করেন। আগের মত খেলাও হয় না, দেখাও হয় না। পহেলা বৈশাখের দিন ঘোষনা শুনে বুধবার রাতে টাউনহলে কুস্তি খেলা দেখতে আসেন। স্মৃতিকাতর আবদুল মতিনের মত অনেকেই এসেছেন শৈশব কৈশোরের স্মৃতি রোমন্থন করতে। 
  
আয়োজকেরা জানান, এখন থেকে প্রতিবছরই টাউন হল মাঠে কুস্তি খেলার আয়োজন হবে। এবার জেলার বিভিন্ন উপজেলা থেকেও কুস্তি খেলোয়াড়েরা অংশ নিয়েছেন। মোট অংশগ্রহণকারী ছিলেন ১৫০ জন। 

আয়োজকরা জানান, এটি কোনো প্রতিযোগিতা ছিলো না, খেলায় অংশ নেওয়া সবাইকেই উপহার দেওয়া হয়েছে।

কুস্তি খেলা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াসিন। পুরস্কার বিতরণের আগে আমিনুর রশীদ বলেন, কুমিল্লা অঞ্চলের কুস্তিগিরদের অনেক সুনাম আছে। এবার বর্ষবরণ উপলক্ষে আমরা চেষ্টা করেছি আমাদের ঐতিহ্যের খেলাধুলায় নগরবাসীকল মাতিয়ে রাখতে। বুধবার বিকেলে হা-ডু-ডু খেলা হয়, আর রাতে জমজমাট কুস্তি। সবাই মনভরে উপভোগ করেছে। এটাই আমাদের প্রাপ্তি।

এ সময় উপস্থিত ছিলেন  কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব  আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহবায়ক আমীরুজ্জামান আমীর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ