কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় স্বর্ণ ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও
কুমিল্লায় স্বর্ণ ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও
0:00
0:00

কুমিল্লায় স্বর্ণ ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও

ছবির ক্যাপশন:

কুমিল্লার বরুড়ায় আট ভরি স্বর্ণালংকার ও ২ লাখ ২৫ হাজার টাকা নিয়ে এক প্রবাসীর স্ত্রী চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। গত ১ সেপ্টেম্বর ভাউকসার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগকারী নূরজাহান বেগম বলেন, তাঁর প্রবাসী ছেলে সৈয়দ মো. ওমর সানির স্ত্রী মোশফেকা জাহান আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যান। এ ঘটনায় বরুড়া থানায় মামলা হয়েছে।

বরুড়া থানার ওসি কাজী নাজমূল হক বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে মোশফেকা জাহানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ