কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা দারুল ফালাহ দাখিল মাদ্রাসার ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মালেক মোল্লা স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালক মাওলানা ওমর ফারুক মিয়াজী।
দারুল ফালাহ দাখিল মাদ্রাসা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা সহকারী প্রধান শিক্ষক মাওলানা তরিকুল ইসলাম, ইংরেজি শিক্ষক মাস্টার গিয়াস উদ্দিন, ব্যাবসায়ী দেলোয়ার হোসেন, অভিভাবক মোহাম্মদ এয়াকুব, বাঙ্গড্ডা দারুল ফালাহ দাখিল মাদ্রাসা শিক্ষক মাওলানা নাছির উদ্দীন, অভিভাবক সদস্য যোবায়দা আক্তার মুন্নী, শিক্ষক মাওলানা ইয়াছিন আরাফাত, আল আমিন, পরিচালক খন্দকার বিল্লাল হোসেন।
শিক্ষার্থীদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন উম্মে আয়মন, আরবী বক্তব্য রাখেন দশম শ্রেণি শিক্ষার্থী হাফেজা উম্মে কুলসুম, আরবী কবিতা পাঠ করেন দশম শ্রেণি শিক্ষার্থী মারজাহান আক্তার, বক্তব্য রাখেন সপ্তম শ্রেণী শিক্ষার্থী মারুফ হোসেন, ইংরেজি বক্তব্য রাখেন অষ্টম শ্রেণি শিক্ষার্থী সুমাইয়া আক্তার মাইশা, বক্তব্য রাখেন দাখিল পরীক্ষায়-২০২৬ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী আফরোজা হোসেন মিলি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
নাঙ্গলকোট প্রতিনিধি