কুমিল্লা | বঙ্গাব্দ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও আলোচনা সভা
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও আল...
0:00
0:00

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও আলোচনা সভা

ছবির ক্যাপশন:

"Literacy for people, the Planct and Prosperity" (মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা) এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মুন্নী ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. শহিদুল ইসলাম শেখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সাক্ষরতার আওতায় এনে শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ