"যুব-ঐক্য, প্রগতি" এই স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে গতিশীল করার লক্ষে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড কর্মী সভা শনিবার বিকালে পেরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য মনোয়ার মাহমুদ মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান মজুমদার, প্রধান বক্তা ছিলেন পেরিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনুর রশীদ।
পেরিয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক জাবেদ মজুমদারের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মিনার, সদস্য সচিব সুমন আহমেদ, পেরিয়া ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু বাহার মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল সদস্য সচিব ইস্রাফিল সোহাগ, পেরিয়া ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোশাররফ হোসেন, উপজেলা যুবদল সাবেক সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম, ইউনিয়ন বিএনপি ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ভুট্টু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ সভাপতি মোস্তফা মাহমুদ, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন ভূঁইয়া, ডাক্তার ফয়েজ আহমেদ, আমিনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল সাবেক সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সুহৃদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক ও পেরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মিয়াজী।
এছাড়াও বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি পদপ্রার্থী খোকন গাজী, সোহেল রানা, সৈয়দ আহমেদ শহীদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল হাশেম, মাছুম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সুজন গাজী।
কর্মী সভায় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি রিপন মিয়া, পেরিয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ছাত্রদল নেতা মোহাম্মদ রাকিব প্রমুখ।
কর্মী সভায় ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীগণ পৃথক পৃথক মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট