কুমিল্লা | বঙ্গাব্দ
চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মেহেদী হাসান আশিক, জয়মঙ্গলপুরে মতবিনিময়
চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মেহেদী হাসান আশিক, জয়মঙ্গ...
0:00
0:00

চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মেহেদী হাসান আশিক, জয়মঙ্গলপুরে মতবিনিময়

ছবির ক্যাপশন:

চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপি'র উদ্যোগে জয়মঙ্গলপুরবাসীর সঙ্গে কাশিনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান আশিকের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় জয়মঙ্গলপুর হাইস্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা কাশিনগর ইউনিয়ন উত্তর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুলফিকার আলী ভুট্টুর সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান আশিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি রাসেল মাহমুদ মজুমদার টিটু, সাধারণ সম্পাদক আলমগীর আলম মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা মৎস জীবীদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ১নং কাশিনগর ইউনিয়ন উত্তর যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর আলম, কাশিনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম হাজারী, কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মাওলানা তাজুল ইসলাম, কাশিনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম,শুভেচ্ছা বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও কাশিনগর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল খালেক পরশ। 

সভায় কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি রাসেল মাহমুদ মজু টিটু বলেন আমরা কাশিনগর ইউনিয়নে একজন যোগ্য প্রার্থী হলো মেহেদী হাসান আশিক। কাশিনগর উত্তর বিএনপির আজ একমত হয়েছে মেহেদী হাসান আশিকে নিয়ে কাজ করবে। আমরা দলীয় সিদ্ধান্তের বাহিরে না, আমাদের বিএনপির অভিভাবক কামরুল হুদা ভাই বলেছে তোমরা এলাকায় কাজ করো, যার মাঠ ভালো হবে সেই দলীয় মনোনয়ন পাবে। আমরা নেতার কাছে প্রমাণ করবো মেহেদী হাসান আশিক যোগ্য। 

কাশিনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান আশিক বলেন আমরা জাতীয় নির্বাচনে যে ভুল করেছি তা আর করতে চাইনা। মোনাফের দলকে আর সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ সরকার বিএনপির, চেয়ারম্যান বিএনপি থেকে নির্বাচিত হলে এলাকায় বেশি উন্নয়ন হবে। চৌদ্দগ্রামবাসীর মাটি ও মানুষের নেতা, আমাদের অভিভাবক কামরুল হুদা ভাইয়ের হাত ধরে চৌদ্দগ্রামসহ কাশিনগর ইউনিয়নে সকল উন্নয়ন হবে। 

তিনি আরো বলেন আমি আপনাদের ভালোবাসা, আমার প্রতি সমর্থন দেখে মুগ্ধ। আমি নির্বাচিত হলে কোন সেবার জন্য ইউনিয়ন পরিষদে গিয়ে ঘুরতে হবে না, সেবা দিতে আমরা আপনাদের কাছে আসবো। আমি কিছু নিতে আসি নাই, আপনাদের সেবা দিতে এসেছি। আমি আপনাদের সন্তান, দীর্ঘ দিন ধরে আমি আমি কাশিনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ধর্মী প্রতিষ্ঠানে পাশাপাশি এলাকার কিছু সড়ক যেগুলার চলাচলের মত অবস্থা ছিলোনা সেগুলার সংস্কার যুবসমাজের পাশে থেকে কাজ করছি। আপনাদের দোয়া পেলে আগামী দিনেও আপনাদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ