কমিউনিটি পুলিশিং কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ শনিবার বিকালে মাহিনী বাজারে অনুষ্ঠিত হয়েছে। মাহিনী উত্তর বাজার থেকে মাদকবিরোধী র্যালি শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ ফটকে গিয়ে মাদক বিরোধী সমাবেশে মিলিত হয়। কমিউনিটি পুলিশং রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি মনির হোসেন মজুমদারের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম।
কমিউনিটি পুলিশিং রায়কোট উত্তর ইউনিয়ন সাধারণ সম্পাদক ইস্রাফিল সোহাগের সঞ্চালনায় মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজালাল, কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোট উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার, সাধারণ সম্পাদক কাজী ফয়সাল, বিএনপি নেতা মাহমুদ হোসাইন মজুমদার মাসুদ, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য খোরশেদ আলম, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আই.কে সাঈদ ইকবাল।
মাদকবিরোধী র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানা এস.আই নাছরুল্লাহ, এ.এস.আই রাজিব মিত্র, বিএনপি নেতা সৈয়দ আহমদ, রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার সবির আহমেদ, সাবেক মেম্বার নজির আহমেদ, বিএনপি নেতা রুহুল আমিন হাজারী, মফিজ মোল্লা, আর্মি কালাম, বাহার আহমেদ, হাজী ইয়াছিন, আলমগীর হাজারী, মাসুদুর রহমান ভূঁইয়া, মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম হাজারী, রবিউল হক দুলাল, আব্বাস, নাছির, ইলিয়াস, ছাত্রদল নেতা জাফর আহাম্মদ আপন, আরমান মোক্তাদির, আরিফুল ইসলাম, শাখায়াত, মোবারক, জিয়াউল প্রমুখ।
এছাড়া, মাদকবিরোধী র্যালি ও সমাবেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
নাঙ্গলকোট প্রতিনিধি