কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্র ও শনিবার ( ২১ ও ২২ আগস্ট ) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি, মাদক মামলার আসামি, চুরি মামলার আসামি, আত্মহত্যার প্ররোচনার পলাতক আসামি, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং মাদকসেবী রয়েছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক আসামি মো. আনোয়ার হোসেন প্রকাশ আনোয়ার হোসেন মিশনকে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা রয়েছে। 

এদিকে শুক্রবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের দীর্ঘ ভূমি এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারুয়া গ্রামের মো. সালাউদ্দিন ( ৪০ ) ও মো. রুবেলকে ( ২৬ ) গ্রেপ্তার করা হয়েছে। 

এছাড়া চুরি মামলার পলাতক আসামি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারুয়া গ্রামের মো আল-আমিনকে ( ৩২ ) অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে পুলিশ। 

এছাড়াও আত্মহত্যার প্ররোচনার মামলার পলাতক আসামি উপজেলার বড়ধুশিয়া গ্রামের মো. হোসেন ( ৪৫ ), নিয়মিত মামলার পলাতক আসামি উপজেলার দুলালপুর গ্রামের আল-আমিন ( ৩২ ) ও অন্য এক মামলার পলাতক আসামি উপজেলার বড়ধুশিয়া গ্রামের মো. অনিককে ( ২৫ ) গ্রেপ্তার করা হয়। 

পাশাপাশি জিআর পরোয়ানাভুক্ত আসামি বাছির প্রকাশ বাবুল ( ৩০ ), জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি আরিফুল ইসলাম ( ৩০ ), সিআর পরোয়ানাভুক্ত আসামি সোহাগ সরকার ( ৩৫ ) এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি রাজু আহম্মেদ রাসেলকে ( ২৫ ) গ্রেপ্তার করেছে পুলিশ। 

অন্যদিকে পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে দুজনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা তাদের অপরাধ স্বীকার করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত উপজেলার বেজুরা গ্রামের মো. আবু বকর ছিদ্দিক তুহিনকে ( ২৫ ) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং উপজেলার অনন্তপুর গ্রামের আশিকুর রহমান আশিককে ( ২৪ ) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. ফারুক হোসেন বলেন, পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ