কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় বি'য়ার ও বিদেশি ম'দসহ গ্রেপ্তার ১
কুমিল্লায় বি'য়ার ও বিদেশি ম'দসহ গ্রেপ্তার ১
0:00
0:00

কুমিল্লায় বি'য়ার ও বিদেশি ম'দসহ গ্রেপ্তার ১

ছবির ক্যাপশন:

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদসহ মো. হাবিবুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১১ জানায়, সোমবার (১০ আগস্ট) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ দল।

এ সময় হাবিবুর রহমানের কাছ থেকে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হাবিবুর রহমান কুমিল্লার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ও বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।

র‌্যাব-১১ আরও জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক চোরাচালান ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ