কুমিল্লা | বঙ্গাব্দ
চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান  ডা. মোহাম্মদ ইকবাল হোসেন
চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ...
0:00
0:00

চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন

ছবির ক্যাপশন:

চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বর্তমানে নোয়াখালী মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক (ইনসিটু) হিসেবে কর্মরত রয়েছেন। 

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। 

একই প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীরকে যশোর মেডিকেল কলেজ এবং অধ্যাপক ডা. সৈয়দ আসিফ উল আলমকে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১৬ আগস্টের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন কুমিল্লা জেলা বরুড়া উপজেলা হেরপেটি গ্রামের কৃতি সন্তান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ