কুমিল্লা | বঙ্গাব্দ
ধনুয়াখলা হজ্জ কাফেলায় ওমরাহ প্রশিক্ষণ ও হাজীদের পাগড়ি প্রদান
ধনুয়াখলা হজ্জ কাফেলায় ওমরাহ প্রশিক্ষণ ও হাজীদের পাগড়ি প্রদান
0:00
0:00

ধনুয়াখলা হজ্জ কাফেলায় ওমরাহ প্রশিক্ষণ ও হাজীদের পাগড়ি প্রদান

ছবির ক্যাপশন:

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের সুপরিচিত নাছিম ট্রাভেলস পরিচালিত ধনুয়াখলা হজ্জ কাফেলার উদ্যোগে আগামী মাসে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবগামী যাত্রীদের জন্য ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবং চলতি বছরের হজ পালনকারী হাজীদের সম্মাননা হিসেবে পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত এ কর্মশালায় ওমরাহ ও হজ পালনের বিভিন্ন আনুষ্ঠানিকতা, করণীয়-বর্জনীয়, ইহরামের বিধান, তাওয়াফ, সাঈসহ ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী যাত্রীদের উদ্দেশ্যে অভিজ্ঞ আলেম ও প্রশিক্ষকরা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানের একপর্যায়ে চলতি বছরের পবিত্র হজ পালনকারী হাজীদের সম্মাননা জানিয়ে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়। এ সময় হজযাত্রী, ওমরাহযাত্রী, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাছিম ট্রাভেলসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ওমরাহযাত্রীরা যাতে ধর্মীয় বিধি-বিধান যথাযথভাবে পালন করতে পারেন এবং নির্বিঘ্নে ইবাদত সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যেই নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ধনুয়াখলা হজ্জ কাফেলা থেকে প্রতি মাসে নিয়মিত একটি ওমরাহ কাফেলা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়া ২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রমও বর্তমানে চলমান রয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ