কুমিল্লা | বঙ্গাব্দ
হোমনায় মরহুম অধ্যাপক শাহ আলমকে স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হোমনায় মরহুম অধ্যাপক শাহ আলমকে স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল...
0:00
0:00

হোমনায় মরহুম অধ্যাপক শাহ আলমকে স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অত্র প্রেসক্লাবের সহ-সভাপতি, শিক্ষাবিদ ও সাংবাদিক অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব মরহুম অধ্যাপক মো. শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার( ২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় হোমনা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মোর্শেদুল ইসলাম সাজু।

স্মরণসভায় বক্তারা মরহুম অধ্যাপক মো. শাহ আলমের কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে অবদান, সাংবাদিক সমাজের প্রতি তাঁর আন্তরিকতা এবং মানবিক গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ, সততা ও নিষ্ঠা আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মোর্শিদুল ইসলাম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কবি দেলোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইব্রাহিম, আবু হানিফ, মকবুল হোসেন, শফিকুল ইসলাম মুন্না, মো. জুয়েল রানা, তপন সরকার, মো. রাসেল, হারুন অর রশিদ, জয়নাল সরকার, মাইনুল ইসলাম মিশুক, রফিকুল ইসলাম, আবু রায়হানসহ হোমনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

সবশেষে মরহুম অধ্যাপক মো. শাহ আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত সবাই তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ