কুমিল্লা | বঙ্গাব্দ
কুবির মার্কেটিং ডিবেটিং ক্লাবের নেতৃত্বে সভাপতি সাদিয়া,সাধারণ  সম্পাদক সাকিব
কুবির মার্কেটিং ডিবেটিং ক্লাবের নেতৃত্বে সভাপতি সাদিয়া,সাধার...
0:00
0:00

কুবির মার্কেটিং ডিবেটিং ক্লাবের নেতৃত্বে সভাপতি সাদিয়া,সাধারণ সম্পাদক সাকিব

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং ডিবেটিং ক্লাবের ২০২৬–২০২৭ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাদিয়া নওশীন ঐশী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. তৌহিদুর রহমান সাকিব।

‎সোমবার  (২০ জুলাই) মার্কেটিং ডিবেটিং ক্লাবের মডারেটর বিভাগের অধ্যাপক ড. মেহের নিগার, সহ-মডারেটর প্রভাষক আফজাল হোসাইন এবং সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান আবির এবং সহ-সভাপতি (বিতর্ক) হয়েছেন তাহমিদ তাজওয়ার।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) হয়েছেন মেহেরাব হোসাইন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) হয়েছেন জোনায়েদ আহমেদ আফনান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থ সম্পাদক শয়ন দাস, দপ্তর সম্পাদক মো. মহি উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক ফাতেমা আক্তার দিয়া, অনুষ্ঠান সম্পাদক মেহেদী হাসান রকি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহাদাত হোসাইন সিয়াম।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আবু হানিফ, মো. পাবেল সরকার ও ফাহমিদা রহমান ঋতু।

কমিটির মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মেহের নিগার এবং সহ-মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন প্রভাষক আফজাল হোসাইন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান সাকিব বলেন, তাঁর প্রথম ও প্রধান লক্ষ্য হলো মার্কেটিং শিক্ষা ও বিতর্কচর্চাকে একই সূত্রে গাঁথা। এ লক্ষ্যে বিভাগে নতুন বিতার্কিক তৈরি, উদীয়মান বিতার্কিকদের নিয়মিত পরিচর্যা ও দক্ষতা উন্নয়নে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, আগামীতে বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব আয়োজিত ডিবেট সার্চসহ বিভিন্ন আন্তঃবিভাগীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় মার্কেটিং বিভাগের দলকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে পরিকল্পিত প্রস্তুতি নেওয়া হবে। পাশাপাশি বিভাগের বিতর্কচর্চাকে আরও গতিশীল করতে প্রতি তিন মাস অন্তর MDC Debate Fest আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হবে।

 নবনির্বাচিত সভাপতি সাদিয়া নওশীন ঐশী বলেন, বিতর্ক সবসময়ই তাঁর পছন্দের জায়গা হলেও সভাপতির পদটি এক বিশাল দায়িত্বের। একটি সংগঠনকে সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ নয়, তবে তিনি তাঁর জায়গা থেকে সেরাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। এ পদে তাঁকে যোগ্য মনে করার জন্য তিনি মার্কেটিং বিভাগ, মার্কেটিং ডিবেটিং ক্লাব এবং ক্লাবের সম্মানিত মডারেটর প্রফেসর ড. মেহের নিগার ম্যাডামের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে বিতর্কের আলো ছড়িয়ে দেওয়া এবং ক্যাম্পাসে একটি সুস্থ ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাই তাঁর মূল উদ্দেশ্য। এ লক্ষ্য ও পরিকল্পনাগুলো বাস্তবায়নে তিনি শিক্ষকবৃন্দ, বিভাগ এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ