কুমিল্লা | বঙ্গাব্দ
কুবির র‍্যাংকিং উন্নয়নে ইরাসমাস প্রতিনিধির সাথে আলোচনা
কুবির র‍্যাংকিং উন্নয়নে ইরাসমাস প্রতিনিধির সাথে আলোচনা
0:00
0:00

কুবির র‍্যাংকিং উন্নয়নে ইরাসমাস প্রতিনিধির সাথে আলোচনা

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) র‍্যাংকিং উন্নয়ন ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ সভায়  এশিয়ায় ইরাসমাস ও ন্যাশনাল ফোকাল পয়েন্টস (ইএনএফপি) নেটওয়ার্কের কেন্দ্রীয় সহায়তা কার্যক্রমের আঞ্চলিক ব্যবস্থাপক ড. আশিকুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, আইকিউএসি -এর পরিচালক ড. সৈয়দুর রহমান, রিসার্চ সেলের পরিচালক ড. বেলাল উদ্দিন, বিভিন্ন অনুষদের নবনিযুক্ত ডিনবৃন্দ এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান।

আলোচনায় ড. আশিকুর রহমান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং কোনো প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য নয়; বরং এটি একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কাজের প্রতিফলন। একটি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত কর্মপরিবেশ, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, শিক্ষকদের গবেষণাবান্ধব পরিবেশ এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নের ধারাবাহিক উদ্যোগ থাকলে সেই প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই এগিয়ে যায়। তাঁর মতে, বিচ্ছিন্ন কোনো সাফল্যের চেয়ে প্রতিষ্ঠানের সব অংশীজনের সম্মিলিত অগ্রগতি আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে।'

এসময় আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান বলেন, 'আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে ধাপে ধাপে এগোতে চাই। বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা, সীমাবদ্ধতা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে কাজ শুরু করাই এখন সবচেয়ে জরুরি। ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে আরও ভালো অবস্থানে পৌঁছাবে বলে আমরা আশাবাদী।'

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ