কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মা/দক ব্যবসাকে কেন্দ্র করে সংঘ/র্ষের সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গু/লিবিদ্ধ হওয়ার আলোচিত ঘটনায় অভিযু/ক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রে/প্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামছুল আলম শাহ্।
পুলিশ জানায়, গত ২৫ জুন কা/টাবিল এলাকায় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে প্রকাশ্যে সশ/স্ত্র সংঘ/র্ষ ও গু/লিবিনিময়ের সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবি/দ্ধ হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট থানা পুলিশ যৌথভাবে বিভিন্ন জেলায় সাঁ/ড়াশি অভিযান পরিচালনা শুরু করে।
এরই ধারাবাহিকতায় বুধবার ভোররাতে অভিযুক্ত আবু হানিফ ওরফে অপুকে গ্রে/প্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকা থেকে সং/ঘর্ষে ব্যবহৃত একটি বি/দেশি পি/স্তল, দুটি ম্যা/গাজিন এবং ছয় রাউ/ন্ড তাজা গু/লি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অপু সংঘব/দ্ধ অপরা/ধচ/ক্রটির নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে অ/স্ত্র, মাদ/কসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উ/দ্ধার হওয়া অ/স্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অ/স্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।
এদিকে, ইথান গু/লিবিদ্ধের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রে/প্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নেকবর হোসেন