কুমিল্লা | বঙ্গাব্দ

কুবিতে গবেষণা খাতে বরাদ্দ না থাকায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ক্ষো'ভ

  • প্রকাশের তারিখ : 30-জুন-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গবেষণা খাতে কোনো বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। সেই সাথে গবেষণা খাতে বরাদ্দ নিশ্চিত করা, বিভাগগুলোতে পর্যাপ্ত ল্যাব গবেষণাগার ও গবেষণার সরঞ্জামের দাবি জানিয়েছে সংগঠনটি ।

মঙ্গলবার (৩০ জুন) বাজেটে গবেষণার জন্য স্বতন্ত্র বরাদ্দ না থাকায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য আল ফাহাদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্ষোভ  জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে সংগঠনটির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংগঠক মারুফ শেখ বলেন ,“গবেষণা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। বিশ্ববিদ্যালয় মূলত জ্ঞান সৃষ্টি ও গবেষণার কেন্দ্র হলেও গবেষণা খাতে বরাদ্দ না থাকা অত্যন্ত উদ্বেগজনক। ক্যাম্পাসে গবেষণাগার, সেমিনার এবং বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় সরঞ্জামের সংকট দীর্ঘদিনের হলেও এ খাতে কোনো বরাদ্দ না দেওয়া দুঃখজনক।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় বর্তমানে শিক্ষার্থীদের ন্যূনতম চাহিদা তা  পূরণেও ব্যর্থ হয়েছে । উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ সংকুচিত হয়ে পড়ছে। প্রশাসনের পক্ষ থেকে ইউজিসির গবেষণা সহায়তার কথা বলা হলেও তা শিক্ষার্থী ও শিক্ষকদের নিজস্ব গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট নয়।”

এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে তিনি দাবি করেন, গবেষণা কার্যক্রম জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের বাজেটে আলাদা বরাদ্দ রাখতে হবে। পাশাপাশি বিভাগগুলোতে পর্যাপ্ত গবেষণাগার, প্রয়োজনীয় সরঞ্জাম এবং গবেষণা সহায়ক অবকাঠামো নিশ্চিত করতে হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ