কুমিল্লা | বঙ্গাব্দ

ভিক্টোরিয়া কলেজে বাঁধনের মানবিক উদ্যোগ,সেবা পেল ৪২০ শিক্ষার্থী

  • প্রকাশের তারিখ : 21-জুন-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর উদ্যোগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) সকাল থেকে  কলেজের বাঁধন কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে মোট ৪২০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। কার্যক্রমটি আজ ২১ জুন থেকে ২৩ জুন পর্যন্ত চলবে বলে জানা গেছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা। এ সময় তিনি বাঁধনের ধারাবাহিক মানবিক ও সচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

কর্মসূচি চলাকালে বাঁধন ইউনিটের স্বেচ্ছাসেবীরা নিষ্ঠার সঙ্গে সার্বিক সহযোগিতা প্রদান করেন। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এ উদ্যোগকে স্বাগত জানান। 

জানা যায়, কলেজ প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীদের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করতে কাজ করে যাচ্ছে ভিক্টোরিয়া কলেজ বাঁধন ইউনিট।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহেদ বলেন, বাঁধন রক্তদান নিয়ে কাজ করে। রক্ত পরীক্ষা করাচ্ছে। আমিও রক্তের গ্রুপ পরীক্ষা করেছি। অনেক শিক্ষার্থী আছে তার যারা রক্তের গ্রুপ জানেন না। এ আয়োজনটি ভালো ছিলো। 

অন্যদিকে হিসাববিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী প্রিয়া রানী পাল বলেন, রক্তের গ্রুপ পরীক্ষা ভালো হয়েছে৷ বিনামূল্যে আমরা রক্তের গ্রুপ জানেন পারছি। বাহিরে করালে টাকা লাগতো। এখনো বিনামূল্যে সেই সুবিধা পেলাম।

বাঁধন সভাপতি মাহমুদা খানম জানান, আজ আমরা ৪২০ জনের রক্তের গ্রুপ সনাক্ত করেছি। আগামীকালও চলবে। এছাড়াও  ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে রক্তদান, গ্রুপ নির্ণয়, সচেতনতা বৃদ্ধি ও মানবিক সেবামূলক এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ