কুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় নবগঠিত ম্যানেজিং কমিটি'র সভাপতি মোহাম্মদ জুয়েল মজুমদারের পরিচিতি, সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান রবিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাজ সেবক আব্দুল হামিদ মানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় নবগঠিত ম্যানেজিং কমিটি'র সভাপতি মোহাম্মদ জুয়েল মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান।
অনুষ্ঠান শুরুতে সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় নবগঠিত ম্যানেজিং কমিটি'র সভাপতি মোহাম্মদ জুয়েল মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় শিক্ষক ও অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় অফিস সহকারী আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আইয়ুব বাঙ্গালী, প্রাক্তন শিক্ষক আব্দুল মমিন, শিক্ষক রাবেয়া আক্তার, বেলাল উদ্দিন মজুমদার, ইউনুস খান, আবুল হোসেন পাটোয়ারী।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন সচেতনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট