কুমিল্লা | বঙ্গাব্দ

এসআই বাদনের অভিযানে চো'র'চক্রের ৪ সদস্য আটক

  • প্রকাশের তারিখ : 13-জুন-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ি এলাকায় সংঘটিত চুরির ঘটনার রহস্য উদঘাটন করে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। পলাতক রয়েছে আরও একজন অভিযুক্ত।
‎পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের জাবেদ সরকারের বাড়িতে চুরির ঘটনার পর দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় তদন্ত শুরু করেন এসআই বাদন। তদন্তের এক পর্যায়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাইকৃত মালামাল উদ্ধার এবং চারজনকে আটক করা হয়।
‎আটককৃতরা হলেন:
‎১. মোঃ সুমন (৩৮), পিতা- মৃত শহিদ ইসলাম, সাং- রাজামেহের, দেবিদ্বার, কুমিল্লা।
‎২. মোঃ ডালিম (২৭), পিতা- জয়নাল আবেদীন, সাং- দক্ষিণ ভিংলাবাড়ি, দেবিদ্বার, কুমিল্লা।
‎৩. মোঃ নাঈম (২৮), পিতা- দুলাল মিয়া, সাং- পইয়াপাথর, মুরাদনগর, কুমিল্লা।
‎৪. আল আমিন (৩৪), পিতা- আলম মিয়া, সাং- মেটামঘর, বাঙ্গরা, কুমিল্লা।
‎এ মামলার অপর এক অভিযুক্ত সুমন (২৫), সাং- গুনাইঘর, দেবিদ্বারকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
‎পুলিশ জানায়, আটককৃত মোঃ ডালিমের বসতঘরে অভিযান চালিয়ে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি মাঝারি সাইজের সিলভারের পাতিল, একটি মাঝারি সিলভারের বোল, একটি লোহার বটি-দা, একটি ৪৩ ইঞ্চি সনি প্লাস এলইডি টেলিভিশন এবং চোরাইকৃত গরুর মাংস বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা।
‎পুলিশের দাবি, ঘটনার পর দ্রুত তদন্ত শুরু করে  গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাদন অভিযানে নেমে অল্প সময়ের মধ্যেই চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে সক্ষম হন। এ সফল অভিযানে ওসি মনিরুজ্জামানের নেতৃত্ব ও এসআই বাদনের মাঠপর্যায়ের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
‎ দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন আটক চার আসামিকে শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

‎, “অপরাধ দমনে আমাদের অভিযান চলমান রয়েছে। চুরির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।”
‎এসআই বাদন বলেন, “চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত ছিল। তদন্তের ভিত্তিতে মালামাল উদ্ধার এবং জড়িতদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ