কুমিল্লা | বঙ্গাব্দ

নতুন সদস্য নিচ্ছে কুভিকসাস, চলছে সদস্য সংগ্রহ সপ্তাহ

  • প্রকাশের তারিখ : 9-জুন-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) নতুন সদস্য সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সদস্য সংগ্রহ সপ্তাহ পালন করা হবে।

কলেজের নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, ফিচার লিখন ও ক্যাম্পাসভিত্তিক সংবাদ পরিবেশনায় আগ্রহী ও প্রতিভাবান শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) কুভিকসাসের সভাপতি আবদুল্লাহ আল মারুফ এবং সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সজিব যৌথভাবে সদস্য সংগ্রহ কার্যক্রমের ঘোষণা দেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের যেকোনো বিভাগের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, ফিচার লিখন ও ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহ থাকতে হবে।

আগ্রহী শিক্ষার্থীরা কুভিকসাসের ডিগ্রি শাখায় অবস্থিত মূল কার্যালয় অথবা কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কাছ থেকে সদস্যপদ আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

আবেদনপত্রের সঙ্গে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং কলেজ আইডি কার্ডের স্পষ্ট ফটোকপি জমা দিতে হবে।

কুভিকসাসের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ এবং বিস্তারিত তথ্য প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত সাংবাদিক সমিতির প্রধান কার্যালয় থেকে জানা যাবে। 

যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

এ বিষয়ে আরও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে: ০১৬২৫-০৩৪১৫৭, ০১৩১৮৩৫৫১৩৩ নম্বরে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ যাত্রা শুরু করা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাচ্ছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ