কুমিল্লা | বঙ্গাব্দ

ইসলামী ব্যাংককে ঘিরে ষ'ড়'য'ন্ত্রের প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন

  • প্রকাশের তারিখ : 24-মে-2026 ইং
ছবির ক্যাপশন:

সম্প্রতি ব্যাংক রেজুলেশন আইন পাসের পর ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী ব্যাংক কুমিল্লার নাঙ্গলকোটে সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে ইসলামী ব্যাংক নাঙ্গলকোট  শাখা সংলগ্ন সড়কে ব্যাংকের গ্রাহক ও সচেতন নাগরিকগণ মানববন্ধন করেন। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক বিশিষ্ট সমাজসেবক আবু তৈয়ব মজুমদার, ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ি দেলোয়ার হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এস আলমসহ কোনো বিতর্কিত গোষ্ঠী যেন নতুন করে ইসলামী ব্যাংক দখলের সুযোগ না পায়, সেদিকে সরকারকে কঠোর নজর রাখতে হবে। ব্যাংক থেকে লুটপাট হওয়া ও বিদেশে পাচার হওয়া সমুদয় অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। যারা অবৈধভাবে ব্যাংক দখলের চেষ্টা চালাচ্ছে বা বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমানতকারীদের কষ্টার্জিত অর্থ ও ব্যাংকের শরীয়াহভিত্তিক সুনাম রক্ষা করতে হবে।

মানববন্ধনে ইসলামী ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ