কুমিল্লা সদরের নূরপুর চৌমুহনী (গুধীর পুকুরপাড়) চকবাজার এলাকায় আকিজ-বসির গ্রুপের "রোসা সিনিটারি ওয়্যার ও বাথ ওয়্যার" এর এক্সক্লোসিভ শো-রুম উদ্বোধন করা হয়েছে।
নতুন এই এক্সক্লুসিভ শোরুমে রোসা ব্র্যান্ডের বিভিন্ন ধরনের স্যানিটারি ওয়্যার, বাথ ওয়্যার ও সংশ্লিষ্ট পণ্য পাওয়া যাবে। আধুনিক নকশা, মানসম্মত পণ্য ও ক্রেতাদের চাহিদা পূরণের লক্ষ্যে শোরুমটি যাত্রা শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানান।
ফিতা-কেক কাটা ও দোয়া মোনাজাতের মাধ্যমে মেসার্স আলম স্টোর এর শোরুমটি আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রোসার সিনিয়র জেনারেল ম্যানেজার (হেড অফ বিজনেস) মোঃ রেজাউল ইসলাম সিদ্দিকী, ডেপুটি জেনারেল ম্যানেজার (হেড অফ সেলস) বিশ্বজিত পাল, এ.জি.এম (রোসা সেনিটারিওয়্যার) সাঈদ আহমদ, এ.জি.এম (রোসা বাথ ওয়্যার)- পলাশ চন্দ্র দাশ, আকিজ সিরামিকসের রিজিওনাল ম্যানেজার (চট্টগ্রাম) আল-মাহমুদুর রহমান, কুমিল্লার মেসার্স আলম স্টোরের স্বত্তাধিকারী শাহ আলম, রোসা বাথওয়্যারের রিজিওনাল ম্যানেজার (চট্টগ্রাম) তানভির আহমেদ, রোসা সেনিটারিওয়্যারের এরিয়া ম্যানেজার (কুমিল্লা) মোঃ ইমরান হোসেন, সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) সাঈদ নাহিদুর রহমান, ডেপুটি মার্কেটিং ম্যানেজার নাহিন সম্রাট, আকিজ সিরামিকসের টেরিটোরি ম্যানেজার আল-আমিন কাদের, রোসার টেরিটোরি ম্যানেজার আকিব হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ মাহফুজ রানা, সিনিয়র এক্সিকিউটিভ আবদুল আওয়াল, এক্সিকিউটিভ মাহতাব, এক্সিকিউটিভ সাকিব আহমেদ সহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, কুমিল্লার ক্রেতাদের কাছে মানসম্মত স্যানিটারি ও বাথ ওয়্যার পণ্য সহজলভ্য করাই এই শোরুম প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা নিশ্চিত করতে তারা কাজ করবেন।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন শোরুমের সফলতা কামনা করেন।
আবুল বাশার রানা