কুমিল্লার চৌদ্দগ্রামে জোরপূর্বক জায়গা দখলে বাঁধা দেওয়ায় হাজী আলতাফ আলী নামে ১১২ বছরের বৃদ্ধকে এলাপাতাড়ী কুপিয়ে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে। এই ঘটনায় বৃদ্ধের মেয়ে বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্তরা হলেন, মোঃ মনির, মোহাম্মদ আলী, পলাশ, আবুল খায়ের, আবদুল মন্নান, তাজুল ইসলাম মিঠু, মোঃ শরীফ।
অভিযোগ সূত্রে জানা গেছে, আসামীদের সাথে হাজী আলতাফ আলীর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে তারা পূর্ব প্রস্ততি নিয়ে জোরপূর্বক একটি জায়গা দখল করে স্থাপনা নিমার্ণ করতে গেলে হাজী আলতাফ আলী বাঁধা দিলে তাকে এলোপাতাড়ী কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময়ে তাকে বাঁচাতে তার মেয়ে আমেনা বেগম এগিয়ে আসলে তাকেও ব্যাপক করে ও শ্লীলতাহানী করে। পরে স্থানীয়রা আহত হাজী আলতাফ আলীকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মামলার বাদি আমেনা বেগম অভিযোগ করে বলেন, আমার বাবা হাজী আলতাফ আলী একজন বয়োবৃদ্ধ মানুষ। যার বয়স বর্তমানে ১১২ বছর চলছে। তিনি শারিরীক ভাবে ঠিকমত চলাফেরাও করতে পারে না। আসামী মনির, মোহাম্মদ আলী, পলাশ ও আবুল খায়ের গংরা দির্ঘদিন ধরে আমাদের পত্রিক জায়গা নিয়ে অহেতুক ঝামেলা করে আসছে। তারা বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদের অহেতুক হয়রানীও করে আসছে। বৃহস্পতিবার সকালে তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে আমাদের জায়গা দখল করতে আসলে আমার বাবা হাজী আলতাফ আলী বাঁধা দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আমি তাদের হাত থেকে বাবাকে বাঁচাতে গেলে তারা আমার উপর হামলা করে মারধর করে এবং শ্লীলতাহানী করে। আমি তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোছাইন বলেন, বৃদ্ধকে পিটিয়ে আহত করার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি।
চৌদ্দগ্রাম প্রতিনিধি