ব্যবসায় মানবাধিকার, ন্যায্যতা,জবাবদিহিতা এবং টেকসই উন্নয়ন বিষয়ে তরুণদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি “রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (আরবিসি) স্কুল-২০২৬”।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের Center on Budget and Policy (CBP) এবং International Labour Organization (ILO)-এর যৌথ আয়োজনে ১৮ মে রোববার থেকে আগামী ২২ মে শুক্রবার পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে।
প্রশিক্ষণটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, উন্নয়নকর্মী ও তরুণ পেশাজীবীরা অংশগ্রহণ করেছেন। পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানবাধিকার আইন, মানবাধিকারভিত্তিক যাচাই প্রক্রিয়া, শ্রম অধিকার, পরিবেশগত দায়বদ্ধতা, সামাজিক ও সুশাসন (ইএসজি), কর্পোরেট দায়বদ্ধতা এবং ব্যবসায় মানবাধিকার বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন সেশন, দলীয় কাজ ও কর্মশালায় অংশ নেবেন।
এছাড়াও দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বিভিন্ন সেশনে রিসোর্স পারসন হিসেবে যুক্ত থাকবেন।
প্রশিক্ষণের উদ্বোধনী দিনে “দায়িত্বশীল ব্যবসায় আচরণ: ধারণা, মডেল ও বাস্তব প্রয়োগ” বিষয়ে সেশন পরিচালনা করেন ড. কাজী মারুফুল ইসলাম । তিনি তার সেশনে প্রশিক্ষণার্থীদের শেখান যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকে দায়িত্বশীল ব্যবসায় আচরণ (আরবিসি), পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) এবং টেকসই উন্নয়নের ধারণার বিবর্তন, আন্তর্জাতিক কাঠামো ও বাংলাদেশের প্রেক্ষাপটে এর বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কুবি প্রতিনিধি