কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় সপ্তাহব্যাপী নান্দনিক হস্তশিল্প প্রদর্শনী শুরু

  • প্রকাশের তারিখ : 12-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

বাংলা নববর্ষ উপলক্ষে কুমিল্লায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী নান্দনিক হস্তশিল্প প্রদর্শনী। ঐতিহ্যবাহী জাহানারা কটেজ ইন্ডাস্ট্রিজের পণ্য উৎপাদক প্রতিষ্ঠান মনির কটেজ ইন্ডাস্ট্রিজের উদ্যোগে বিসিক শিল্পনগরীতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

শনিবার (১১ এপ্রিল) সকালে বিসিক ভবনের বিপরীতে অবস্থিত মনির কটেজ ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন সুজন—সুশাসনের জন্য নাগরিক, কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং ময়নামতি মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক আলী আহসান টিটু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এইচ. এম. মনজুর হোসেন, বিশিষ্ট সংগঠক এ. কে. এম মর্তুজা (তপু), ব্যাংক কর্মকর্তা শামসুন্নাহার ঝুমুর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মোহাম্মদ আলী, এইস কুমিল্লার প্রধান নির্বাহী সুমাইয়া বিনতে হোসাইনী, সাংস্কৃতিক সংগঠক দিল আফরোজ রুনা, সমাজকর্মী নাজমুল হাসান তুহিন, প্রবীণ সাংবাদিক শান্তনু হাসান খান, সাংবাদিক মো. সিফাত এবং অধ্যাপক আহসানুল বাশার বাবলু।
অনুষ্ঠানে মনির কটেজ ইন্ডাস্ট্রিজের চিফ ডিজাইনার ও ডিরেক্টর শামসুন্নাহার বেগমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ডিরেক্টর এ. কে. এম মঈনুদ্দীন (সাগর) অতিথিদের নিয়ে প্রদর্শনী ও উৎপাদন কারখানা ঘুরে দেখান।

প্রদর্শনীতে বেতের তৈরি চেয়ার ও বিভিন্ন নান্দনিক ফার্নিচার, বাঁশ, পাট ও সি-গ্রাস দিয়ে তৈরি শৈল্পিক ল্যাম্পশেড, আধুনিক বোহো ডেকোর সামগ্রী এবং পরিবেশবান্ধব প্ল্যান্টারসহ নানা ব্যতিক্রমধর্মী পণ্য স্থান পেয়েছে। দর্শনার্থীরা সরাসরি পণ্য ক্রয়ের পাশাপাশি অর্ডার করলে বিশেষ মূল্যছাড়ের সুবিধাও পাচ্ছেন।

আয়োজকরা জানান, স্থানীয় হস্তশিল্পকে জনপ্রিয় করা এবং দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রদর্শনীটি ১১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ