কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় নির্মাণাধীন আধুনিক পার্ক পরিদর্শনে জেলা প্রশাসক ও কুসিক প্রশাসক

  • প্রকাশের তারিখ : 8-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নির্মাণাধীন আধুনিক ও দৃষ্টিনন্দন একটি পার্ক পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

পরিদর্শনকালে তারা পার্কটির চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় পার্কের নকশা, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিকদের জন্য সুবিধা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পার্কটি নির্মাণ সম্পন্ন হলে নগরবাসীর বিনোদন ও অবসর কাটানোর জন্য একটি আধুনিক ও আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ