কুমিল্লা | বঙ্গাব্দ
সোন্দাইল উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন, বিজয়ীদের হাতে পুরস্কার
সোন্দাইল উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন, বিজয়ীদের হা...
0:00
0:00

সোন্দাইল উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন, বিজয়ীদের হাতে পুরস্কার

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটের সোন্দাইল উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে সোন্দাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ওয়ান ব্যাংক পিএলসি ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব নোয়াখালী জোন মোহাম্মদ আক্তার হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। 
‎অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 
‎অনুষ্ঠানে সোন্দাইল উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য, দৌলখাঁড় ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ও মোহাম্মদ জামালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ, দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সহ সভাপতি সেলিম ভূঁইয়া, সোন্দাইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রবিউল হোসেন।
‎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিছুর রহমান, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু, ম্যানেজিং কমিটি সাবেক সভাপতি নাবিল ফারুক চৌধুরী, সমাজসেবক ও ওমান প্রবাসী সহিদুর রহমান ভূঁইয়া। 
‎আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সভাপতি আলী আক্কাস, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সুবেদার মেজর আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সোন্দাইল উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষক মাস্টার মাহবুবুর রহমান, ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, কিরন ভূঁইয়া, সদস্য ডাক্তার সোহেল চৌধুরী, ডাক্তার আনোয়ার হোসেন, ইলিয়াস মাহমুদ, যুবদল নেতা কিরন, মহিন, ইউনিয়ন ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, সবুজ খাঁন, ইভেন্ট অর্গানাইজার মিরাজ প্রমুখ। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ