কুমিল্লা | বঙ্গাব্দ
স্বাধীনতা দিবসে কুমিল্লা শিক্ষাবোর্ডে নানা আয়োজন
স্বাধীনতা দিবসে কুমিল্লা শিক্ষাবোর্ডে নানা আয়োজন
0:00
0:00

স্বাধীনতা দিবসে কুমিল্লা শিক্ষাবোর্ডে নানা আয়োজন

ছবির ক্যাপশন:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানসূচির সূচনা করেন। এরপর বোর্ড আঙ্গিনা থেকে র‍্যালি সহকারে কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বোর্ড প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছেলে মেয়েদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিকে বোর্ড মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর রুনা নাছরীনের সভাপতিত্বে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন, কলেজ পরিদর্শক প্রফেসর নুরন্নবী আলম, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু সালেহ মোঃ তারিক মাহমুদ, উপ পরিচালক মোহাম্মদ শাহজাহান, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কবির উদ্দিন আহমেদ, কর্মচারী সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ  সম্পাদক  মোঃ শহিদুল হক হেলালী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বোর্ডের উপ সচিব (প্রশাসন) মাছুম মিল্লাত মজুমদার। বাদ জোহর বোর্ড জামে মসজিদে সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ